শিরোনাম :
কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অপূর্ব’র সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন

অপূর্ব’র সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন

বিনোদন প্রতিবেদকঃ

বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান। অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। বৃহসপতিবার সকালের অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই। বরের নাম নাম মাহবুব পারভেজ।

নাজিয়া হাসান অদিতি বলেন, ‘অপূর্বর সাথে আমার ছয় মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’

অদিতি যাকে বিয়ে করেছেন তিনি করপোরেট অঙ্গনে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি বলেন, তার সঙ্গে আমার ও অপূর্বের পরিচয় হয়েছে আমাদের বিচ্ছেদের প্রায় এক বছর পর। আমার তখন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর মানসিকতা বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না। আমি পাত্রকে জানাই পারিবারিকভাবে প্রস্তাব দিতে, কেননা তখন আমার সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও হয়তো ছিল না। অত্যন্ত অমায়িক ওই ভদ্রলোককে আমার মা-বাবা পছন্দ করেন এবং খুবই ছোট পরিসরে আমাদের কাবিন সম্পন্ন হয়।

অপূ্র্বের বিয়ের দিনে নিজের খবর কেনো জানাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখলাম আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই অপূর্বের সাথে আমার কবে বিচ্ছেদ হয়েছে আর আমরা কবে বিয়ে করেছি সেটা পরিষ্কার করতেই আজ বিষয়টি গণমাধ্যমে জানালাম।’

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুকে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com