শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেশার টাকার জন্য বাবা-ভাইকে কুপিয়ে জখম

নেশার টাকার জন্য বাবা-ভাইকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য বাবা ও ভাইকে কুপিয়ে জখম করলো জসিম নামে এক বখাটে যুবক। এ ঘটনায় ৯৯৯ এ কল দিয়ে ওই যুবককে পুলিশে ধরিয়ে দিলো এলাকাবাসী। একইসাথে পিতা কাঞ্চন মিয়া ও তার বড় ছেলে আলমগীরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এলাকাবাসীর কলে রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ ওই যুবককে বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন দুপুরে বখাটে জসিম নেশার টাকার জন্য তার বাবা কাঞ্চন মিয়া ও বড়ভাই আলমগীরকে মারধর ও কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সাথে নেশাখোর জসিমকে বেঁধে রেখে পুলিশের ইমার্জেন্সি নম্বর ৯৯৯ এ ফোন করে খবর পাঠায়। পরে সদর থানার এসআই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে জসিমকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, দিনের পর দিন নেশাখোর পুত্র’র অত্যাচার-নির্যাতনে অসহ্য হয়ে পড়ে হতদরিদ্র কাঞ্চন মিয়া। কথায় কথায় বিভিন্ন সময়ে বাবা মাকে নির্যাতন করে জসিম। তার এমন বখাটেপনায় প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে পড়েন বলে জানা যায়।

স্থানীয় ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মুরতজা আহমেদ তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশাখোর বখাটে ওই জসিমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। সে নেশা করে বিভিন্ন সময়ে তার পিতাকে মারধর করে, এলাকায় চুরি ছিনতাই করে। সংসারে তিনটি ছেলেমেয়ে থাকলেও সে তাদের খোঁজ খবর রাখে না। এমনকি ভরন-পোষণও দেয় না।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, সরেজমিনে আটককৃত জসিম এর বিরুদ্ধে গুরুতর অপরাধের একাধিক অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com