শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেন পরকীয়া প্রেমিকাকে গলাকেটে হত্যা, কারণ জানালেন যুবক

কেন পরকীয়া প্রেমিকাকে গলাকেটে হত্যা, কারণ জানালেন যুবক

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রবাসী স্বামীর দেশে ফেরা নিয়ে মনোমালিন্যে পরকীয়া প্রেমিকা জেসমিন আক্তার ওরফে আয়নাকে (৩৮) গলাকেটে হত্যা করেন প্রেমিক মামুন হোসেন।

প্রথমে কিশোর ভাগ্নে রাব্বিকে দিয়ে কৌশলে আয়নাকে চেতনানাশক পান করান। পরে গভীর রাতে তার ঘরে ঢুকে হত্যা করে পালিয়ে যান মামুন। ঘাতক মামুন নিজেই পুলিশের কাছে এসব স্বীকার করেছেন বলে জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক।

চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার ওরফে আয়না হত্যার ঘটনায় প্রধান আসামি মামুন হোসেন (২৭) ও তার সহযোগী মো. রাব্বিকে (১৫) আটক করেছে পুলিশ। একই সাথে ঘটনার প্রথম দিনই হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, নিহত জেসমিন আক্তার ওরফে আয়নার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল প্রতিবেশী উথান হোসেনের ছেলে মামুন হোসেনের। দু’এক দিনের মধ্যেই পরকীয়া প্রেমিকা জেসমিনের স্বামী দেশে আসবে এমন খবরে জেসমিনকে বিয়ে করতে মরিয়া হয়ে হঠেন মামুন। কিন্তু জেসমিন তাতে রাজি না হওয়ায় মামুন তাকে হত্যার পরিকল্পনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, পরিকল্পনা মতো মামুন তার ভাগ্নে রাব্বিকে দিয়ে পরকীয়া প্রেমিকা জেসমিনকে শরবতের সাথে চেতনানাশক ওষুধ পান করান। পরে রাত গভীর হলে বাড়ির ভিতর প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরও জানান, এ হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে। এর মধ্যে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, চেতনানাশক ওষুধ মেশানো পানির গ্লাস, রক্তমাখা কাপড়, মোবাইল ফোন, ঘাতকের স্যান্ডেল ও লুঙ্গি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর গ্রামে নিজের শয়নকক্ষ থেকে প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী জেসমিনের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী মামুন ও রাব্বিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন হত্যার কথা স্বীকার করেন।

এদিকে হত্যার ঘটনায় বুধবার রাতে নিহতের বড় ভাই আব্দুর রউফ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com