মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে গাঁজাসহ আলমগীর মিয়া (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলমগীর মিয়া পূর্ব কাজিরগাঁও এলকার মৃত হানিফ খাঁন এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি সদস্যরা।
তিনি আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply