শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরনো রূপে ফিরেছে রাজধানী

পুরনো রূপে ফিরেছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক :

দেশের সব স্কুল-কলেজ গতকালই খুলে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর দীর্ঘদিনের মোটামুটি স্বস্তির রাজপথে গতকালই আচমকা দেখা মেলে যানজটের। আজ দ্বিতীয় দিনে সেই যানজটের তীব্রতা আরো বেড়েছে। ফলে মনে হচ্ছে, পুরনো রূপেই যেন ফিরেছে চিরচেনা রাজধানী।
সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যানজটের ভয়াবহ চিত্র দেখা যায়। সকাল ৯টার পর থেকেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে যানজট লক্ষ্য করা গেছে। স্কুল-কলেজ সংলগ্ন ভেতরের রাস্তাগুলোতেও অতিরিক্ত রিকশা ও প্রাইভেটকারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা রাইদা বাসের এক চালকের সঙ্গে কথা হয় এয়ারপোর্ট বাস স্টেশনে। তিনি বলেন, গতকাল থেকে যানজট আজ আরো বেড়েছে। উত্তরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতেই প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি সড়কে বাসের পাশাপাশি প্রাইভেটকারের সংখ্যাও অনেক বেশি। রয়েছে পর্যাপ্ত মোটারসাইকলও। এছাড়া স্কুল-কলেজ সংলগ্ন এলাকায় রিকশায় যাত্রীদের ওঠা-নামা বেশি দেখা গেছে। আর অফিস টাইম হওয়ায় প্রতিটি বাসে অফিসগামী মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবকদের বাড়তি চাপ রয়েছে। তারা বিভিন্ন স্থানে বাস থেকে উঠা-নামা করছেন, ফলে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে।

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম রাসেল। তিনি বলেন, আজও সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। বাসে খালি আসন তো নেইই, দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নেই।

বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় কথা হয় সড়কে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, অফিসগামী মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্টপেজ থেকে গণপরিবহনে উঠছে-নামছে। ফলে গণপরিবহনে ধীরগতি থেকে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

গত ১৯ আগস্ট থেকে রাজধানীতে শতভাগ গণপরিবহন চলাচল শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এর সঙ্গে ৫৪৩ দিন পর স্কুল-কলেজ খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার অপেক্ষা শেষ হয়েছে শিক্ষার্থীদের। যে কারণে সড়কে অতিরিক্ত প্রাইভেটকারের পাশাপাশি রিকশাও চলাচল করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com