শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে কারণে দিনে না করে মাঝ রাতে দ্বিতীয় বিয়ে করলেন মাহি

যে কারণে দিনে না করে মাঝ রাতে দ্বিতীয় বিয়ে করলেন মাহি

বিনোদন প্রতিবেদক:

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তিনি বরাবরই এড়িয়ে গেছেন। অবশেষে রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কাবিননামায় স্বাক্ষর করলেন। পাত্রের নাম রাকিব সরকার। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
মাহি নিজেই তার ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং, ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।

এদিকে মাহির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। মধ্যরাতে কেন বিয়ে করলেন তিনি। এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি? উত্তর হলো- হ্যাঁ। বিশেষ কারণেই মধ্যরাতে বিয়ে করেছেন নায়িকা।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের জন্মদিন। এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে বিয়ের আয়োজন। রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন।

বিয়ের পরই তারা কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন বলে জানা যায়। রাকিবের ঘনিষ্ঠজন গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন। এছাড়া তার ফেসবুকে চোখ রাখলেও প্রমাণ মেলে, ১৩ সেপ্টেম্বর তার জন্মদিন।

প্রসঙ্গত, এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। চলতি বছরের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com