শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহজালালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ, পাচার হচ্ছিল সিঙ্গাপুর

শাহজালালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ, পাচার হচ্ছিল সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে একটি বাক্সে কার্বন দিয়ে মোড়ানো অবস্থায় ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল এবং ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১২ কোটি ৫১ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মো. হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনমেন্টের মধ্য থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনমেন্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে সিঙ্গাপুর যাচ্ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে এটি জব্দ করেন এভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। পরে উদ্ধার করা মুদ্রা গুনে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

তিনি বলেন, উদ্ধারকৃত মালামালের ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মো. হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার রাতে পার্সেলটি সিঙ্গাপুর যাওয়ার আগ মুহূর্তে জব্দ করেনে এভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সদস্যরা। এর ভেতর থেকে সৌদি আরবের ৫০০ রিয়াল নোটের ও সিঙ্গাপুরের ১০০ ডলার নোটের বান্ডেল উদ্ধার করা হয়। প্রায় ৯ ঘণ্টা গণনার পর জব্দ করা মুদ্রার বিষয়ে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com