শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর হাত ধরেই কৃষক লীগ ও কৃষিবিদ সৃষ্টি: বাহাউদ্দিন নাছিম

বঙ্গবন্ধুর হাত ধরেই কৃষক লীগ ও কৃষিবিদ সৃষ্টি: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, কৃষকরত্ন শেখ হাসিনা ও কৃষিবিদ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুর হাত ধরেই কৃষক লীগ ও কৃষিবিদ সৃষ্টি।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কৃষির গুরুত্ব বুঝে কোনো আন্দোলন ছাড়াই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে দাড়িয়ে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের কৃষিতে অনেক গবেষণা প্রতিষ্ঠান, সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করায় বাংলাদেশ কৃষিতে আজ উন্নত।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিতভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ বিএনপি জামাতের মাথায় তালেবানর ভুত চেপেছে। তবে বাংলাদেশের মানুষ এদের ঘৃণা করে। এরা পাকিস্তানে স্থান নিতে পারে, বাংলাদেশে নয়। যারা ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতার স্বপ্ন দেখে তাদের বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা অপরিহার্য।

গণতান্ত্রিক শিক্ষা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো.আলমগীর হোসেন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষা ফোরাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড.মোঃ. মঞ্জুরুল আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com