শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিজিটাল আইনের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

ডিজিটাল আইনের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

 

বরিশাল প্রতিনিধি:

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই জামিনের আবেদন মঞ্জুর করেন। হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু এতথ্য নিশ্চিত করেছেন।

কাজী এনায়েত জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এবং বয়স বিবেচনায় সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিলো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক থানায় মামলা করেন। ওই মামলাটি বর্তমানে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com