যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১১ কোটি এডি সিরিঞ্জ কেনার অনুমোদন

১১ কোটি এডি সিরিঞ্জ কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।
এরআগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টিকাদানের জন্য অটো ডিজেবল সিরিঞ্জ সরাসরি ক্রয় পদ্ধতিতে (উচগ) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১৩ কোটি ৮২ লক্ষ লোককে টিকাদানের লক্ষ্যে ২৭ কোটি ৬৪ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রদানের জন্য ২৭ কোটি ৬৪ লক্ষ সিরিঞ্জ প্রয়োজন। সেই চাহিদার আংশিক ১১ কোটি অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ জরুরি ভিত্তিতে ক্রয় করতে হবে। এ অবস্থায়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮(১) এবং পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রস্তাবিত ১১ কোটি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংখ্যক অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ মেসার্স জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক‌্যাল ডিভাইসেস লিমিটেড হতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি সিরিঞ্জের দাম হবে ৬.০২ টাকা। ১১ কোটি এডি সিরিঞ্জ কিনতে ব্যয় হবে ৬৬ কোটি ২২ লাখ টাকা।’

তিনি বলেন, ‘‘২০২১ সালে বিদ্যুৎ কেন্দ্রের জন্য অতিরিক্ত জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক ২০২১ সালের জন্য ৮০ হাজার মট্রিক টন (১০%+) ফার্নেস অয়েল আমদানির প্রস্তাব সিসিইএ সভায় অনুমোদিত হয়।

‘বর্তমানের এলএনজি আমদানি বন্ধ থাকায় তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো অধিক সময় চালু রাখার প্রয়োজনে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ‌্যে আরও অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে।’’

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com