শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ দৌড়ে এসে কুপিয়ে শিশুর মাথা আলাদা করে দিল যুবক

ময়মনসিংহ দৌড়ে এসে কুপিয়ে শিশুর মাথা আলাদা করে দিল যুবক

ময়মনসিংহ প্রতিনিধি
ফাইল ছবি

বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলছিল আট বছর বয়সী সুমন। হঠাৎ দৌড়ে এসে দা দিয়ে কুপিয়ে তার মাথা আলাদা করে দেন এক যুবক। এতে মুহূর্তেই লাশ হলো শিশুটি।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্বধুরাইল কোদালিয়া খালেরপাড়ে। নিহত সুমন পূর্বধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় ঘাতক শরিফ মিয়াকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা। শরিফ পূর্বধুরাইল গ্রামের শাহজাহানের ছেলে।

জানা গেছে, বিকেলে খালেরপাড়ে সহপাঠীদের নিয়ে খেলতে যায় সুমন। এ সময় হঠাৎ দৌড়ে এসে সুমনকে পানিতে ফেলে দেন শরীফ। পরে পানি থেকে তুলে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে বাড়ি চলে যান তিনি। এ সময় সঙ্গে থাকা সুমনের সহপাঠী জুনাইদ ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আমরা হত্যাকারীকে আটক করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com