শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হানিফ বললেন, জিয়া ১২০০ সামরিক কর্মকর্তা হত্যায় জড়িত

হানিফ বললেন, জিয়া ১২০০ সামরিক কর্মকর্তা হত্যায় জড়িত

চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘১৯৭৭ সালে বিনা কারণে সামরিক বাহিনীর ১২০০ জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। তা ছিল অত্যন্ত মর্মান্তিক। এই সেনাদের পরিবাররা জিয়াউর রহমানের মরণোত্তর যে বিচার দাবি করছেন, তা যৌক্তিক। অথচ সেদিন জিয়াউর রহমান জাপান এয়ারলাইন্স বিমান ছিনতাইয়ের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তাদের সামরিক আদালতে ফাঁসি কার্যকর করেছিলেন। যা ছিল গণহত্যার শামিল।’

রবিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ আরো বলেন, সেদিন জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়েছিল। কিন্তু এটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। জিয়া তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই গণহত্যার এই জঘন্য কাজটি করেছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাসে রেকর্ড নেই বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসা। যারা এই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। তারাই বলছে আওয়ামী লীগ এভাবে ক্ষমতায় থাকবে। অথচ এই প্রক্রিয়ায় বিএনপির জিয়া এবং তার দল ক্ষমতায় এসেছিল। আজও সেইভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ২০০৬ সালে বিএনপি দলের তাদের রাষ্ট্রপতিকে দিয়ে আবারও অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু জনতার রোষানলে তা করতে ব্যর্থ হয় তারা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল আলম হানিফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল প্রমুখ।

এর আগে, শনিবার চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি ছিলেন হানিফ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com