শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাউথ বাংলা ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত

সাউথ বাংলা ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছে। নানা অনিয়মের অভিযোগ এনে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার (৬ অক্টোবর) এসবিএসি সূত্র এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির সদ্য নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, কি কারণে কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে তা আমার জানা নেই। এটি ব্যাংকের ম্যানেজমেন্টের বিষয়, বোর্ডের বিষয় নয়।

যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের মধ্যে দুইজন ডিএমডি হলেন- মো. কামাল উদ্দিন এবং সফিউদ্দিন আহমেদ। এছাড়া ঋণ প্রশাসন বিভাগের প্রধান (ইভিপি) সালাউদ্দিন আহমেদ, হেড অব ব্যাংকিং অপারেশন (ইভিপি) এসএম ইকবাল মেহেদি, আন্তর্জাতিক বিভাগের প্রধান (ভিপি) এএনএম মোয়াজ আহমেদ, খুলনা শাখা প্রধান (এফএভি) এনএম আবুল কালাম সিদ্দিক, খুলনা চোকনগর শাখা প্রধান (এভিপি) মো. মনজুরুল আলম, ফকির হাট, খারাবাত বাইনতলা শাখার প্রধান (এসইও) এসএম রবিউল আলম, ফলটিটা শাখার প্রধান (এসইও) মো. নজরুল ইসলাম, খুলনার বৈদেশিক মুদ্রা শাখার এসকে আবুল ফারাহ এবং কাটাখালি শাখা ম্যানেজার অরুপ কুমার শাহা।

এসবিসি সূত্রে জানা গেছে, ব্যাংকটির আগের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দীর্ঘ দিন দায়িত্বপালন কালে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে অনিয়ম ও দুর্নীতিতে যেসব কর্মকর্তার যোগসাজশ ছিল বর্তমান পর্ষদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এর ধারাবাহিকতায় এসব কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য যেসব কর্মকর্তা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত এমন আরও কর্মকর্তাকে বরখাস্ত করার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে এস এম আমজাদ হোসেন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ৯ বছর ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার পদত্যাগের পর গত ২৬ সেপ্টেম্বর শিল্পপতি আব্দুল কাদির মোল্লা ব্যাংকটির নতুন চেয়াম্যান নির্বাচিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com