শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী ২ উপজেলা, ১০ পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন যারা

আগামী ২ উপজেলা, ১০ পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় দুই উপজেলা পরিষদ ও ১০ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে অনুষ্ঠেয় সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মেরিনা জাহান কবিতার মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন দেওয়া হয়েছে স্থগিত থাকা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীও।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেরিনা জাহান কবিতা। অন্যদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদে মো. রেজাউল করিম (মন্টু) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদে মোসা. নার্গিস বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রংপুর বিভাগের দুই পৌরসভার মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে মো. ইউনুছ আলী ও নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগর ওয়ালা হবেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হবেন মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলা পৌরসভায় মো. শহিদুল বারী খাঁন।

খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান; ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় মো. আল মুজাহিদ হোসেন ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ; এবং চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসেভায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা ও খাগড়াছড়ির রামগড়ে মো. রফিকুল আলম (কামাল) পেয়েছেন মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন।

এদিকে, প্রার্থীর মৃত্যুজনিত কারণে বরিশাল বিভাগে স্থগিত থাকা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাগেরহাট জেলার এই দুই ইউনিয়ন পরিষদের মধ্যে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়ায় মো. সাইদুর রহমান এবং রামপাল উপজেলার রাজনগরে মোসা. সুলতানা পারভীন পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com