শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুর ‘স্বামীর পরকীয়ার জেরে’ গৃহবধূকে হত্যা

রংপুর ‘স্বামীর পরকীয়ার জেরে’ গৃহবধূকে হত্যা

রংপুর প্রতিনিধি :

রংপুর নগরীতে আসমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্বামীর ‘পরকীয়ার জেরে’ আসমা বেগমকে মারধর করে ‘হত্যার পর’ লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে আসমার পরিবার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রংপুর নগরীর বাসিন্দা গোলাম মোস্তফা গোলাপের মেয়ে আসমা বেগমের সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় কাউনিয়া উপজেলার হারাগাছ বাঘেরপুল এলাকার লাল মিয়ার ছেলে চা বিক্রেতা মিলন মিয়ার।

আসমা ও মিলন দম্পতি নগরীর মুলাটোল হকের গলিতে বসাবাস করছিল। তাদের সংসারে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে আপন ও তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে মেধা রয়েছে। বিয়ের পর থেকে মিলনের সঙ্গে আসমার কলহ লেগেই থাকতো। গত বুধবার রাতে মিলনের কাছে ছেলেমেয়ের প্রাইভেটের জন্য এক হাজার টাকা চায় আসমা। মিলন ৫০০ টাকা দিয়ে পরে আরও ৫০০ টাকা দেবে বলে জানায়। বৃহস্পতিবার রাতে মিলনের সঙ্গে প্রাইভেটের টাকা নিয়ে আসমার ঝগড়া হয়।

শুক্রবার সকাল ৮টায় মিলন তার শাশুড়ি মনিজা বেগমকে ফোন করে জানায় তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা ছুটে এসে দেখে ঘরে ওড়না গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে আসমা ঝুলে রয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আসমার মা মনিজা বেগম বলেন, জামাইয়ের সঙ্গে এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। মিলন মিয়া এনিয়ে একবার আমার মেয়ের মাথাও ফাটিয়ে দিয়েছিল। পরে আমরা পারিবারিকভাবে সেটি মীমাংসা করেছি। আমার মেয়েকে মিলন পিটিয়ে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তের চিহ্ন রয়েছে। আমি মিলনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসাইন আলী বলেন, আমরা সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। এছাড়া পলাতক মিলন মিয়াকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com