শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭১ এর পরাজিত শক্তি বিএনপি-

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭১ এর পরাজিত শক্তি বিএনপি-

নিজস্ব প্রতিবেদক
জামাত যুদ্ধাপরাধীদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়

৭১ এর পরাজিত শক্তি বিএনপি-জামাত যুদ্ধাপরাধীদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়-
—জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃবৃন্দ ১২ অক্টোবর ২০২১ইং, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে সকাল ০৯.০০টায় ধানমন্ডি ৩২ নাম্বারস্থ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শপথ গ্রহণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা করা হয় এবং সকাল ১১.০০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ ৩২ নং ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, ১৯৭১ থেকে এপর্যন্ত জাতীয় শ্রমিক লীগের যেসকল নেতাকর্মী শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন মিয়া।
সকাল ১১.০০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রমিক কর্মচারী জমায়েতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে রাজপথে সর্বদা সোচ্চার আছে। একাত্তুরের পরাজিত শক্তির যে কোন প্রকার ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে শ্রমিক লীগের নেতাকর্মীরাই যথেষ্ট। তিনি আরো বলেন, বিএনপি’র মহাসচিব জনাব ফকরুল ইসলামের ফাঁকা বুলি আন্দোলন জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরাই রুখে দিবে আওয়ামী লীগের আর কোন শক্তির প্রয়োজন হবে না।
শ্রমিক কর্মচারী জমায়েতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, সুলতান আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ বরকত খান। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সর্বজনাব মোঃ মশিকুর রহমান, মোঃ মহসীন ভূঁইয়া, মোঃ আশকার ইবনে শায়েখ খাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মহিলা সম্পাদিকা প্রোমিলা পোদ্দার, শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গাজী আজিজুর রহমান, কার্যকরী সদস্য এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, যুব শ্রমিক লীগের আহŸায়ক আবদুল হালিম, সদস্য সচিব একেএম রফিকুল ইসলাম সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ নেতৃবৃন্দ, অন্তভর্‚ক্ত সকল জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, মহিলা কমিটি, যুব কমিটি, থানা ও ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ। জমায়েত শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট, মুক্তাঙ্গণ, পল্টন মোড় হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com