শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা দেশে সম্ভব নয় : মির্জা ফখরুল

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা দেশে সম্ভব নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

খালেদা জিয়া। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‌‘বিএনপি চেয়ারপারসনের এখন যে শারীরিক অবস্থা, তার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ দাবি জানান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।
স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। যেগুলো একসঙ্গে চিকিৎসা করানো সম্ভব নয়, যা বাংলাদেশে করা যাবে না। এদেশে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে। সরকার কেন তাকে জামিন দিচ্ছে না? খালেদা জিয়াকে বাঁচাতে হলে, সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন। এ ছাড়া তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com