শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে

সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেছেন, ‘সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় এই পরিকল্পিত ঘটনার অবতারণা করেছে সরকার।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসভবনের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলে।

গোলাম হায়দার আরও বলেন, ‘ধর্মীয় সহিংসতা নিয়ে নোয়াখালীতে অনেকগুলো মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনার সময় অনেকে এলাকায় ছিলেন না। বেগমগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুকে হুকুমের আসামি করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজুসহ অনেককেই আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com