শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘আ. লীগই গোপনে সাম্প্রদায়িক হামলা করে দোষ দেয় বিএনপির’

‘আ. লীগই গোপনে সাম্প্রদায়িক হামলা করে দোষ দেয় বিএনপির’

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

‘বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো- বহির্বিশ্বকে এটা বোঝানো যে, আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করে, আর বিএনপি সাম্প্রদায়িকতা উসকে দেয়। এ কারণে তাঁরা গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালান।’

আজ রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আমরা বিএনপির সঙ্গে যারা আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা সমমনা। আমরা যে কোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। সুতরাং বিএনপিই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল।

রিজভী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো বহির্বিশ্বকে এটা বোঝানো যে, আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করে আর বিএনপি সাম্প্রদায়িকতা উসকে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসদুপায় নেন তাঁরা। গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসঙ্গে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এ সম্প্রীতি নষ্ট করেছে।

বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com