শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সব খেয়ে ফেলেছে সরকার,আছে শুধু খোসা : নূর

সব খেয়ে ফেলেছে সরকার,আছে শুধু খোসা : নূর

 

নিজস্ব প্রতিবেদক:
সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, সরকার সব খেয়ে ফেলেছে, আছে শুধু খোসা। শেয়ারবাজার, ব্যাংক, শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে করে আইন-শৃঙ্খলা বাহিনী, সচিবালয় সব জায়গায় দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করে গ্রামে-গঞ্জে সহিংসতা ছড়িয়ে দিয়েছে।

তেল-গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণেই কোন ধরনের সমন্বয় না করে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। অথচ গত ৭ বছরে বিশ্ববাজারে তেলের দাম কম থাকলেও সরকার দাম না কমিয়ে ৪০ হাজার কোটি টাকা লাভ করছে, যা দিয়ে অন্তত ৬ মাস ভর্তুকি দেওয়া যায়। কিন্তু সরকার জনগণের পকেট থেকে টাকা লোপাট করতেই এই দাম বাড়িয়েছে। যার ভুক্তভোগী জনগণ। তেল-গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো না হলে জনগণকে নিয়ে পরবর্তীতে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।
আগামীতে দেশের জনগণকে সাথে নিয়ে সরকার গঠন করার কথা জানিয়ে সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, তারুণ্য আমাদের সবচেয়ে বড় শক্তি। এই তরুণ্যকে সরকার কখনোই দমন করতে পারেনি। আজকে তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি কেন? কেন নিত্যপ্রয়োজনীয় নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে? কারণ বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই। যে যার মত লুটেপুটে খাচ্ছে।এই অবৈধ, জবাবদিহিতাহীন, ভোটডাকাত সরকার কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারছেনা। জনগণকে কষ্ট দিয়ে এই অবৈধ সরকার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারে না। তাই গণ অধিকার আদায়ে সবাই রাস্তায় নামতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আতাউল্লা, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, সহকারি আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সহকারী সদস্য সচিব শেখ খাইরুল কবির, সহকারী সদস্য সচিব এ্যাড. শিরিন আক্তার, যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মনজুর মোর্শেদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com