শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে: কা‌দের

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে: কা‌দের

জ্যেষ্ঠ প্রতি‌বেদক:

ফাইল ছবি

বিএনপি এখন ভার্চুয়াল জগতে টিকে আছে মন্তব‌্য ক‌রে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে; আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।

শ‌নিবার (১৩ নভেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় নি‌জের সরকা‌রি বাসভব‌নে সংবাদ সম্মেলনে এ কথা ব‌লেন তি‌নি।

বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের বক্ত‌ব্যের জবা‌বে ওবায়দুল কা‌দের ব‌লেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খু্ঁজে পাচ্ছে না, সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায় উল্লেখ করে তি‌নি বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে- তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে কা‌দের বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ।

তিনি বলেন, নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না। ভয় দেখিয়ে লাভ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশা আল্লাহ।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে।

প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন কাদের।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com