বিনোদন ডেস্ক:
ফাইল ছবি
ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রাম প্রোফাইলেই দেখা যাচ্ছে জিমে গিয়ে ভীষণ কসরত করছেন অভিনেত্রী। রীতিমতো দরদরিয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি! আর এই থেকেই বেশিরভাগ নেট নাগরিকের মনে প্রশ্ন, হঠাৎ কী এমন দরকার পড়ল যে তাকে এত কষ্ট করতে হচ্ছে! তাহলে কি সামনেই বিয়ে!
অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সাম্প্রতিকতম বেশকিছু ফটোতে চোখ রাখলেই দেখা যাচ্ছে আগের থেকে কিছু হলেও স্লিম হয়েছেন তিনি। তবে তার এতটা ওজন ঝরানোর পিছনে আসল রহস্যটা কি?
নানারকম সূত্র মারফত জানা যাচ্ছে, ইতোমধ্যেই নিজের শরীরের ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। আরো ৭ কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছেন তিনি। আর ঠিক এইজন্যেই শরীরচর্চার ও ডায়েট দুই মিলিয়ে কড়া অনুশাসনে রেখেছেন নিজেকে।
তবে সেসব নয়তো হলো, নেট নাগরিকদের একটাই প্রশ্ন হঠাৎ করে কেনই বা তিনি ওজন কমাতে এরকম উঠে পড়ে লেগেছেন! অভিনেত্রী ঐন্দ্রিলা সেন শুধুমাত্র কোন বিশেষ ছবির জন্য নিজের শারীরিক চেহারার পরিবর্তন করছেন এরকম কোন খবর আগে কখনো কানে আসেনি। তাহলে কি শীঘ্রই বিয়ে!
অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের মতে, লকডাউনে বাড়িতে বসে ভীষণ ওজন বেড়ে গিয়েছিল তার। সব স্বাভাবিক হওয়ায় তাই নিজের শারীরিক সুস্থতার দিকে কড়া নজর দিয়েছেন তিনি। নিজের শরীর ঠিক রাখতে ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাড়তি মেদের কারণে যাতে পরবর্তীকালে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় সেই চেষ্টাই করে চলেছেন তিনি। এর পেছনে অন্য কোনো লুকানো রহস্য নেই বলেই জানিয়েছেন।
অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে বেশ কিছু বছর ধরেই লিভিং সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি অভিনেতা অঙ্কুশ হাজরার একটি সামাজিক মাধ্যমের বিশেষ পোস্ট বাড়িয়ে দিয়েছিল তাদের বিয়ের জল্পনা। যদিও পরে অভিনেতা সরাসরিভাবে জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র গাড়ি কেনার জন্যই এমন পোস্ট করেছিলেন।
তবে বিয়েটা ঠিক কবে করছেন সেটাই এখন নেট নাগরিকদের মাথাব্যথা! অভিনেত্রী বলেছেন, যদি তিনি বিয়ে করেন তাহলে সকলকে জানিয়েই করবেন। এমনকি সাজুগুজুতে কোন কমতি থাকবে না। তবে আপাতত ফিট ঢাকায় তার একমাত্র লক্ষ্য। তবে জিরো ফিগারেরও শখ নেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের।
Leave a Reply