শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোমর দুলিয়েই সামান্থা নিচ্ছেন দেড় কোটি রুপি

কোমর দুলিয়েই সামান্থা নিচ্ছেন দেড় কোটি রুপি

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। আর এই গানে পারফর্ম করবেন সামান্থা রুথ প্রভু। এক গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

সূত্রের বরাত দিয়ে গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ২১৩ টাকা) পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা। খুব শিগগির গানটির শুটিং শুরু করবেন নির্মাতারা।

পরিচালক সুকুমার আগেও তার নির্মিত সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। যা দর্শকদের হৃদয় হরণ করেছে। তার একাধিক সিনেমার আইটেম গানে সামান্থা রুথ প্রভু, পূজা হেগড়ের মতো অভিনেত্রীদের দেখা গেছে। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছিল, সিনেমাটির আইটেম গানের জন্য আবেদনময়ী কোনো নায়িকা খুঁজছেন আল্লু অর্জুন ও সুকুমার। সর্বশেষ সামান্থাকে বেছে নিয়েছেন তারা।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী। এর আগে ‘রাঙ্গাস্থালাম’ সিনেমায় সুকুমারের নির্দেশনায় কাজ করেছেন সামান্থা। এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেছিলেন পূজা হেগড়ে।

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ।

সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com