শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুর্নীতির অভিযোগে নায়ক ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্ত

দুর্নীতির অভিযোগে নায়ক ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্ত

বিনোদন প্রতিবেদক:

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম অনৈতিক কাজ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে ফারুকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মকসুদ আলমের (শিপন) বিরুদ্ধে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শিপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাতে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী মিসেস ফারহানা পাঠান।
ফারহানা পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোহাম্মদ মকসুদ আলম (শিপন) পদবি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের মাধ্যমে বেআইনি সুবিধা গ্রহণ করে সংসদ সদস্যের (ফারুক) সুনাম ক্ষুণ্ন করেছেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।

পদ থেকে অব্যাহিত পাওয়া শিপনের সঙ্গে যোগাযোগ না করারও অনুরোধ জানিয়েছেন ফারহানা পাঠান।

গত ৭ নভেম্বর শিপনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেইজড শাখার সহকারী সচিব এ কে এম আহসান উদ্দিন দেওয়ান স্বাক্ষরিত একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com