শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এই সরকারের ভবিষ্যত কেমন হবে আন্দাজ করতে পারছি : নুর

এই সরকারের ভবিষ্যত কেমন হবে আন্দাজ করতে পারছি : নুর

জ্যেষ্ঠ প্রতি‌বেদক:

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅধিকার পরিষদ করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে। এই সরকারের ভবিষ্যতে কী হবে, কী পরিণতি হবে, এটা আমরা আন্দাজ করতে পারি। দুনিয়াতে এমন অনেক সরকার ছিল। কিন্তু একসময় না একসময় তাদের সরে যেতে হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। ভারতও আমাদের উত্থান থামিয়ে দিতে কাজ করছে বলে আমাদের সন্দেহ।

নুর বলেন, এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।

নুর আরো জানান, এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা নিবির পাল ও মানিক শীলের নেতৃত্বে বুধবার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com