শিরোনাম :
যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবৈধভাবে মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি আটক

অবৈধভাবে মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি আটক

প্রবাস  ডেস্ক :

মালয়েশিয়ায় অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা, অবৈধ শ্রমিক খাটানো, ওয়ার্ক পারমিট লঙ্ঘন করে কাজে যোগদানসহ বিভিন্ন অপারাধে ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।
এসময় বাংলাদেশি ছাড়াও আরো ১ জন নেপালি নাগরিককে আটক করা হয়।

স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে সেলাঙ্গরের শাহ আলমের একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জনকে আটক করা হয়।

আটক হওয়া সবার বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। এসময় অভিযান চালিয়ে নগদ অর্থ, কারখানায় পরিচালিত বিভিন্ন পোশাকের মালামাল ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল জাইমি দাউদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, কারখানার চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুলিশের গতিবিধি নির্ণয় করে দীর্ঘদিন ধরে খুব সতর্কভাবে তাদের রেগুলার কাস্টমারদের সঙ্গে এই ব্যবসা পরিচলনা করে আসছিল। এমন কী কারখানার ভেতর থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো কর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না বলেও জানান তিনি।

অন্যদিকে, অবৈধ কারখানা স্থাপনে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে স্থানীয় পুলিশ।

দাতুক খাইরুল জাইমি দাউদ আরো বলেন, অভিযুক্ত কারখানার মালিক ওই বাংলাদেশি বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন কারখানা ও গার্মেন্টস সামগ্রী হোলসেলে বিক্রি করতেন।

আটকদের বিরুদ্ধে মানবপাচার, চোরাচালান বিরোধী আইন ও ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ৬৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী পদক্ষেপের জন্য দেশটির সেমেনিইহ অভিবাসন ডিটেনশন ডিপোতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com