বিনোদন প্রতিবেদক:
ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়ে তিনি দুই বাংলার দর্শকের মন জয় করেছেন। মুগ্ধতা ছড়িয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত।
অভিনয় ক্যারিয়ারের প্রায় দু’দশক পূর্ণ করতে যাচ্ছেন। দীর্ঘ এই সময়ে অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এখনো ঈদ বা বিশেষ দিবস মানেই আফরান নিশোর নাটক।
নিশোর অভিনয়ে মুগ্ধ অগণিত ভক্ত। সম্প্রতি প্রিয় এই তারকাকে এক ঝলক দেখতে মানুষের ঢল নেমেছিল কুমিল্লায়। যার একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
শুক্রবার (১৯ নভেম্বর) কুমিল্লা গিয়েছিলেন নিশো। সেখান থেকেই ধারণ করা হয় ভিডিওটি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন হাতে নিয়ে নিশো জানতে চাচ্ছেন, ‘সবাই কেমন আছেন?’ সমস্বরে উপস্থিত সকলে বলেন, ‘ভালো।’
এরপর নিশো বলেন, কুমিল্লায় এটাই আমার প্রথম আসা। আপনারা আমার মন জয় করে নিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করছি।’ এ কথা শেষ হওয়ার পর সমস্বরে স্লোগান দেয় ‘নিশো ভাই, নিশো ভাই, নিশো ভাই।
এরপর দর্শকসারি থেকে অনুরোধ আসে গান গাওয়ার। তা শুনে নিশো বলেন, ‘কি বুক চিনচিন করে?’ সবাই বলেন, ‘হ্যাঁ।’ তাহলে হবে নাকি? এ প্রশ্ন করেই ‘বুক চিন চিন করছে হায়’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান নিশো। তার সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা।
জানা যায়, কোনো শুটিংয়ের কাজে কুমিল্লা জাননি নিশো। একটা জেন্টস পার্লার উদ্বোধন করতেই কুমিল্লা সফর। তার সফরসঙ্গী হয়েছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।
Leave a Reply