শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘রপ্তানিতে তৃতীয় শীর্ষ বাজারের সম্ভাবনায় রাশিয়া’

‘রপ্তানিতে তৃতীয় শীর্ষ বাজারের সম্ভাবনায় রাশিয়া’

নিজস্ব প্রতিবেদক:

 

রাশিয়াসহ কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর তৃতীয় সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, এই বাজারের অন্বেষণের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে কমনওয়েলথ অব ইন্টিপেন্ডেন্ট স্টেটস- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিআইএস-বিসিসিআই।

সংগঠনটির নেতারা দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকার কমিশন (আইজিসি) প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন- এটি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নিতে একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইএস-বিসিসিআই।
সংগঠনটি বলেছে, ভারতে রাশিয়ার ট্রেড রিপ্রেজেন্টেটিভ ড. আলেকজান্ডার রাইবাস, অর্থনৈতিক ডেস্কের প্রধান মাইকেল পির্ডজানিয়ানের সঙ্গে গত ১৬ নভেম্বর গুলশানে সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি যাদব দেবনাথ, উপদেষ্টা মনজুর আহমেদ ও মাহাবুব ইসলাম রুনু, পরিচালক তৌহিদা সুলতানা, ডা. যশোদা জীবন দেবনাথ, সালমা হোসেন এ্যাশ, শেখ ফয়েজ আলম, ঢাকাস্থ রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর একাতেরিনা সেমেনোভা, তৃতীয় সচিব আন্তন ভি. ভেরেশচাগিন প্রমুখ।

বৈঠকে সিআইএস-বিসিসিআই সভাপতি হাবিব উল্লাহ ডন পারস্পরিক বাণিজ্য, নিয়ন্ত্রক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে সুসংহত করার জন্য যৌথ পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। এছাড়াও তিনি উভয় কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কারেন্সি সোয়াপ চুক্তি সহ সরলীকৃত ব্যাংকিং সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

সিআইএস-বিসিসিআই সভাপতি উভয় প্রান্তে ভোক্তাদের নিকটবর্তী পণ্য ও পরিষেবাগুলো নিয়ে আসার জন্য গুদাম এবং বিতরণ নেটওয়ার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের উপর জোর দেন। তিনি বলেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ)-এর সাথে এফটিএ চুক্তি সম্পাদন পারস্পরিক ভিত্তিতে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ করে দেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com