শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ে সারলেন বরুণ-কিয়ারা, ছবি শেয়ার করলেন করণ জোহর

বিয়ে সারলেন বরুণ-কিয়ারা, ছবি শেয়ার করলেন করণ জোহর

বিনোদন ডেস্ক :

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযোজনা সংস্থার পরবর্তী সিনেমা ‘যুগ যুগ জিয়ো’-র ফার্স্ট লুক প্রকাশ করলেন করণ জোহর। ফার্স্ট লুকের একাধিক ছবিতে দেখা গেছে বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানি, অনিল কাপুর এবং নীতু কাপুরকে।
ফার্স্ট লুক সিরিজের প্রথম ছবিতেই লাল রঙের লেহেঙ্গা চোলি পরে কনের সাজে ধরা দিয়েছেন কিয়ারা। আর তাকে সস্নেহে বুকে জড়িয়ে কপালে স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন বরুণ ধাওয়ান। ছবিতে সাদা রঙের শেরওয়ানির সঙ্গে মাথায় মানানসই পাগড়ি পরা বড়বেশী বরুণকে এককথায় বেশ মানিয়েছে কিয়ারার পাশে।

সিনেমায় বরুণের বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। ছবিতে দেখা গেছে তাকেও। ছবিতে তিনিও একেবারে সাবেক সাজে ধরা দিয়েছেন। ফার্স্ট লুকের এই সিরিজের সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘যুগ যুগ জিও’-র মুক্তির তারিখ ঘোষণা করেছেন করণ।

২০২২ সালের ২৪শে জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে এই ছবির গল্প যে বরুণ-কিয়ারার পরিবারকে কেন্দ্র করেই আবর্ত হবে সেকথারও ইঙ্গিত পাওয়া গেল করণের ক্যাপশনেই।

লেখাই বাহুল্য, এই পোস্ট ইতোমধ্যেই হু হু করে ভাইরাল হওয়া শুরু হয়েছে নেটপাড়ায়। ফ্যানেরাও যে তাদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের প্রথম লুক দেখে দারুণ উচ্ছ্বসিত সেকথা আর বলার অপেক্ষা রাখে না। একজন নেটিজেন তো পোস্টের কমেন্টে লিখেই ফেললেন, কী ভালো যে লাগছে সবাইকে। আমি তো রীতিমতো চিৎকার জুড়ে দিয়েছি!

প্রসঙ্গত, ‘গুড নিউজ’ এরপর পরিচালক রাজ মেহতার পরিবর্তী ছবি ‘যুগ যুগ জিয়ো’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ সাত বছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন নীতু কাপুর। শেষবার বড়পর্দায় নীতুকে দেখা গেছিল ‘বেশরম’ ছবিতে।

২০২০ সালের নভেম্বরে শুটিং শুরু হয়েছিল ‘যুগ যুগ জিয়ো’-র। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে নানানভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল এই ছবির শুটিং। কখনো লকডাউন ঘোষণার শুটিং বন্ধ হয়ে গেছিল তো কখনো বরুণ, নীতু এবং পরিচালক রাজ মেহতা করোনা আক্রান্ত হওয়ায় সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল ছবির যাবতীয় শুটিং।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com