শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে ‘দুর্নীতির রাজপুত্র তারেককে এনে কারাগারে নিক্ষেপ করা হোক’

দেশে ‘দুর্নীতির রাজপুত্র তারেককে এনে কারাগারে নিক্ষেপ করা হোক’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে নিক্ষেপ করা হোক।

সোমবার বিকেলে রামপুরায় ওয়াপদা পাওয়ার হাউজ মাঠে ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার অন্তর্গত ২২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬টি ইউনিটের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সিঙ্গাপুরে টাকা পাচারের দায়ে তারেক রহমান সাত বছরের সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এই দুর্নীতির রাজপুত্র তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানাই।

তিনি বলেন, দেশের বাইরে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। মানুষের জীবন বিষিয়ে তুলছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে নিক্ষেপ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত বাংলাদেশকে উগ্র সামপ্রদায়িক শক্তির দেশ বানাতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সুদানের মতো বানাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কখনো তা হতে দেবো না।

তিনি বলেন, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যা করতে চেয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তারা আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতে চেয়েছিলো। বিএনপি জামাত হত্যা, ক্যু, খুনের রাজনীতি করে। তারা সেসব হঠকারিতায় ব্যর্থ হয়ে এখন জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যেতে চায়। তারা এখন বলে নির্বাচন করবে না। তারা আন্দোলনের ভয় দেখায়। তাদের আন্দোলন আওয়ামী লীগ ভয় পায় না। তাদের সাথে মানুষ নেই, জনগণের সমর্থন নেই। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে লাভ হবে না।

ইউনিট সম্মেলনকে স্বাগত জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, আদর্শবান ত্যাগী নেতার মাধ্যমেই যোগ্য নেতৃত্ব সম্ভব। আজকের এই সম্মেলনের জন্য শুভকামনা। তৃনমূলের সঠিক নেতৃত্বের মাধ্যমেই আওয়ামী লীগ শক্তিশালী হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঢাকা ১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ। প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, সহ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখসহ ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com