শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম: আনিসা

ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম: আনিসা

বিনোদন ডেস্ক:

তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন। নতুন বছর উপলক্ষে একটি মৌলিক গান নিয়ে আসছেন তিনি। ‘ডুবে আছি তোমাতে’ শিরোনামের গানটি রচনা করেছেন জসিম উদ্দিন। সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন রাহুল।

আনিসা বলেন, ‘অনেক দিন হলো নতুন গান প্রকাশ করা হচ্ছে না। বেশ কিছু গান প্রস্তুত করে রেখেছি। এর মধ্যে একদমই নতুন একটা গানের কাজ শেষ করলাম। এটি আমার চতুর্থ গান আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখা এবং পৃষ্ঠপোষকতার জন্য।’

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। শ্রীমঙ্গলে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে মডেল হিসেবে দেখা যাবে আনিসা ও ফজলে রাব্বিকে। নির্মাণ করেছেন সৈকত রেজা। তা জানিয়ে আনিসা বলেন, ‘আমি গানের মানুষ, গান গাইতেই বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু এখন কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। নিজের গানে ক্যামেরার সামনে দাঁড়াতে এখন ভালোই লাগে, বেশ উপভোগ করি।’

নতুন বছরের শুরুতে এসএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

এ ছাড়াও বেশ কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। এর মধ্যে রবিউল ইসলাম জীবনের লেখা ও তন্ময় মাহবুবুলের সুর-সংগীতে একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে দুটি একক গান করেছেন। রেজওয়ান শেখের সংগীতে আরো একটি একক গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি প্লে-ব্যাকও করেছেন আনিসা। খুব শিগগির মুক্তি পাবে এসব গান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com