শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ‘কাটাখালির মেয়র আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ‘কাটাখালির মেয়র আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক:
আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়রের বক্তব্য অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি।সে কারণে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের সংগঠন আছে এবং এটা জানেন যে এর মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে, ঐতিহ্যবাহী দল। নিশ্চয় দল যথাসময়ে দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কাজের জন্য অবশ্যই নিয়ম অনুসারে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, এটি দলীয় দৃষ্টিকোণ থেকে শতভাগ শৃঙ্খলা ভঙ্গ। দল যেখানে ম্যুরাল তৈরি করছে, সেই ম্যুরালটি ইসলাম বিরোধী, এই কথা বলে সে দলীয় শৃঙ্খলা নিঃসন্দেহে ভঙ্গ করেছে। দল নিশ্চয় সেটির ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, প্রশাসনিকভাবে যদি বলা যায়, একজন মেয়র সরকারের অংশ। তারা যদিও নির্বাচিত প্রতিনিধি, পাবলিক সারভেন্ট, তবু সরকারি কর্মচারীরা যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একজন মেয়রও সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত। এটি আবহমান কাল থেকেই। এটা যে বর্তমান সরকার করেছে, বা বাংলাদেশে করা হয়েছে তা নয়, সারা পৃথিবীতেই। জনপ্রতিনিধিরা যখন দায়িত্ব নেয়, তারা একটা শপথ গ্রহণ করে, সংবিধান সংরক্ষণ করার দায়িত্ব তাদের আছে, সংবিধান মতো চলার দায়িত্ব তাদের আছে, এবং রাষ্ট্রীয় যেসব নীতি সেগুলোও মেনে চলার, সরকারি আদেশ-নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা আছে। জনপ্রতিনিধি হলেও।

মন্ত্রী বলেন, আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে তিনি আইন অনুযায়ী সরকারি কর্মচারীর যে আচরণ, সেই আচরণ তিনি লঙ্ঘন করেছেন। সেই হিসেবে তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটি সাংঘর্ষিক, আমাদের সংবিধানের সঙ্গে এটি সাংঘর্ষিক। ‌‘ম্যুরাল করা যাবে না’ এমন কথা বা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি এ ধরনের কথা বলে থাকলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা স্থানীয় সরকারকে অনুরোধ করবো এটা খতিয়ে দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com