শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার উভকামী সামান্থা

এবার উভকামী সামান্থা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এবার উভকামী চরিত্রে দেখা যাবে তাকে।

একটি আন্তার্জাতিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। এতে ২৭ বছর বয়সী একজন তামিল উভকামী চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় দেখা যাবে, তিনি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন জন ফিলিপ। এর আগে ‘ডাউনটন অ্যাবে’ ড্রামা সিরিজ পরিচালনা করেছেন তিনি। এটি প্রযোজনা করছে গুরু ফিল্মস। সামান্থার ‘ও বেবি’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। খুব শিগগির এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বর্তমানে সামান্থার ঝুলিতে একাধিক সিনেমার রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর।

এছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। পাশাপাশি বলিউডের একটি সিনেমায় সামান্থার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com