শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদার কিছু হয়ে গেলে বিএনপি নেতারা দায়ী : সেতুমন্ত্রী

খালেদার কিছু হয়ে গেলে বিএনপি নেতারা দায়ী : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের নিয়মনীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার পরেও সঙ্গে তার গৃহপরিচারিকাকেও দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল কি না? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে শেখ হাসিনা উদারচিত্তে মুক্তি দিয়েছেন। আওয়ামী লীগ খালেদা জিয়ার পাশে থাকে না। তার পাশে থাকে বিএনপির বিশ্বস্ত নেতাকর্মীরা। তাকে যদি স্লো পয়জন দেওয়া হয়, সেটা শুধু বিএনপির নেতারাই দিয়েছে, যারা তার পাশে থাকে।

তিনি বলেন, খালেদা জিয়ার পছন্দের লোক দিয়েই তার চিকিৎসা করা হয়েছে। খালেদা জিয়াকে যদি স্লো পয়জন দেওয়া হয় তাহলে তার আশেপাশের লোকেরাই দিয়েছে আর এজন্য হুকুমের আসামি শেখ হাসিনা হবেন না, ফখরুল সাহেব আপনারাই হবেন।

ওবায়দুল কাদের সতর্ক করে বলেন, আন্দোলনের নামে দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এ জন্য দেশের সব জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে ক্ষমতায় এলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়, তাই দেশের মানুষ আওয়ামী লীগকে চায়। দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাতে হবে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তিকে বাঁচাতে হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আহম্মদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com