শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যা ছুঁই তাই সোনা হয়ে যায়: সুবাহ

যা ছুঁই তাই সোনা হয়ে যায়: সুবাহ

বিনোদন ডেস্ক :

ফাইল ছবি

২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনায় ছিলো সেসময়। যে ভিডিওতে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসির-সুবাহ’র সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে বেশ আগেই।
এই নায়িকার প্রেমকে পায়ে ঠেলে চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। অন্যদিকে এই ক্রিকেটারের স্মৃতি ভুলে নতুন প্রেমে মজেছেন সুবাহ।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। নাসিরের অধ্যায় সামনে এলেই পুরনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েন না সুবাহ। এ ছাড়াও নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও প্রকাশ করতেও দেখা যায় তাকে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ফেসবুকে একটি পুরনো ছবি পোস্ট দেন সুবাহ। ক্যাপশনে লিখেছেন- আমি পাথর কিন্তু রাস্তার নুরি পাথর নই, আমি হলাম পরশ পাথর, যা ছুঁই তাই সোনা হয়ে যায়।

মুহূর্তেই তার সেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন সেই পোস্ট।

এর আগে গেলো ১৮ নভেম্বর দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, একটা বাস্তব, লোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হয় না।

গত ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় সুবাহ লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!

এর আগের পোস্টে (১০ নভেম্বর) তিনি লিখেছেন, কামড়াকামড়ি করে একটা সম্পর্ক টিকায়ে রাখার চেয়ে বিচ্ছেদ শ্রেয়। সম্পর্কের শ্রদ্ধা, বিশ্বাস ও অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাওয়ার পরও যারা সেটা মানতে পারে না, তাদের চেয়ে হিপোক্রেট আর কোনো মানুষ নেই। আর যারা বিচ্ছেদের পর ‘সে আমাকে ভালোবাসলো না কেন’ এবং ‘সে ছেলে বা মেয়ে প্রতারক ছিল, সে ভালো ছিল না’ এই দুই নৌকায়ই পা দিয়ে চলে, তারা হলো সবচেয়ে বড় সুবিধাবাদী।

এদিকে তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের বর্তমান অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে সুবাহ লিখেছেন, সেদিন যদি তুমি একটাবার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো দুই বাচ্চার মায়ের কাছে তোমার ধরা খেতে হতো না! আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো, কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে।

এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে। অথচ, তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো! তোমার সঙ্গে যত কিছুই হোক না, একদিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তাভাবনা নেই, উল্টো এইসব নিয়ে দৌড়াচ্ছ, তা দেখে খুবই দুঃখ পাই।

প্রসঙ্গত, নাসির-সুবাহর সম্পর্ক নিয়ে কম সমালোচনা ও ট্রল হয়নি। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন। রীতিমতো চারটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটিই এখনো মুক্তি পায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com