শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চতুর্থ দিন শূন্য রানে শেষ তিন উইকেট হারিয়ে অল্পেই অল আউট বাংলাদেশ

চতুর্থ দিন শূন্য রানে শেষ তিন উইকেট হারিয়ে অল্পেই অল আউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। চতুর্থ দিন ব্যাটারদের ব্যর্থতায় অল্প রানেই অল আউট হয়েছে টাইগাররা।
অল আউট হওয়ার আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১৫৭ রান। টাইগারদের লিড ২০১ রানের। ম্যাচ জিততে পাকিস্তানের লক্ষ্য ২০২ রান।

স্কোরবোর্ডে চার উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। হাসান আলির বলে লাইন বুঝতে ভুল করেন তিনি। যার খেসারত দিয়ে বোল্ড হন ১৬ রানে।

৪৩ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বী। দুজনের ব্যাটে লড়াইটা ভালোই করছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৯০ ও ব্যক্তিগত ৩৬ রানে মাথায় বল লাগার কারণে আহত হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। এর আগে করেন ৩৬ রান।

মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ১১ রানের বেশি করতে পারেননি। এরপর ইয়াসির আলির বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা লিটন শাহিন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে নিজের দশম হাফ সেঞ্চুরি পূরণ করেন। অনন্য এই মাইলফলক স্পর্শে তিনি সময় নেন ৮৩ বল। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

অযথাই উড়িয়ে মারতে গিয়ে নিজের উইকেট উপহার দিয়ে আসেন ১৫ রান করা সোহান। বাংলাদেশের বাকি ৩ ব্যাটারদের কেউই রানের খাতা খুলতে পারেননি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে লিটন খেলেন ৫৯ রানের ইনিংস।

এই ইনিংসে শাহিন শাহ আফ্রিদি একাই পাঁচ উইকেট শিকার করেছেন। এছাড়া হাসান আলি দুটি ও সাজিদ খান তিনটি উইকেট শিকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com