শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি নেতাদের নামে কুৎসা রটানো হচ্ছে : রিজভী

বিএনপি নেতাদের নামে কুৎসা রটানো হচ্ছে : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু অসাধু, অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। একটি মহল বিশেষের প্ররোচণায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে সরকারি নীলনকশা বাস্তবায়নের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং এর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উস্কানিমূলক বক্তব্য ও মন্তব্য প্রচার করা হচ্ছে-যার সাথে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি) নামে ভুয়া ফেসবুক পেজ থেকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য বিভিন্ন নামে ‘ফেইক ফেসবুক’ পেইজ খুলে তাতে বিএনপি এবং এর নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এমনকি টাকা দিয়ে ‘স্পন্সর’ করে সেই ভুয়া পেইজগুলো ‘প্রমোট’ করা হচ্ছে।

রিজভী বলেন, উল্লেখযোগ্য যে বিএনআরসি নামে বিএনপির একটি রিসার্চ ও কমিউনিকেশন সেন্টার রয়েছে যা ইতিপূর্বে বেশ কয়েকবার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে। দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে গবেষণা, তথ্যপ্রযুক্তি নির্ভর ও অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে গত ২০১৬ সনের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপি’র ষষ্ঠ জাতীয় কাউন্সিল দলের একটি রিসার্চ ও কমিউনিকেশন প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারপাসনের প্রত্যক্ষ তদারকিতে ঐ বছর ১ এপ্রিল বিএনআরসি নামে দলের এই রিসার্চ ও কমিউনিকেশন কেন্দ্রটি স্থাপন করা হয়।

তিনি আরো বলেন, গত ২৯ নভেম্বর ২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাদের বাড়ী-ঘর, দোকানপাটেও নির্বিচারে ভাংচুর, লুটপাট চালায়। আমি নারায়ণগঞ্জে আওয়ামী অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের এধরণের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com