শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রেমিট্যান্স আয় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন

রেমিট্যান্স আয় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক:

চলতি হিসাব বছরের শুরু থেকে কমতে থাকে রেমিট্যান্স আয়। দিন যতই যাচ্ছে ততই কমছে রেমিট্যান্স প্রবাহ। নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান। ২০২০ সালের মে মাসের দেশে ১৫০ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্সের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে রেমিট্যান্স এসেছে ৮৬০ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৯ কোটি ৩৯ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২৮ কোটি ৫২ লাখ ডলার বা ২১ শতাংশ।

এদিকে, সদ্য সমাপ্ত নভেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত অক্টোবর থেকে ৯ কোটি ৩১ লাখ মার্কিন ডলার কম এবং আগের বছর একই সময়ে চেয়ে ২৫ শতাংশ বা ৫২ কোটি ৫০ লাখ ডলার কম। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত বছরের নভেম্বরের রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা কিছুটা কমে আসার পর অনেকেই অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা অনেকটা কমে গেছে। করোনা মহামারির পর প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন তারা।

নভেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩০ কোটি ৯৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটিতে এসেছে ৩ কোটি ডলার রেমিট্যান্স। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৬৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এবারও রেমিট্যান্স আহরণে শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি মাধ্যমে নভেম্বরে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৯৬ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৬৯ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮০ লাখ ডলার এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৮ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের ৫ মাসে আগের চেয়ে রেমিট্যান্স আহরণ করেছে ২১ শতাংশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com