শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনা মানবিক রাজনীতি করেন বলেই খালেদা জিয়া জেলের বাইরে’

শেখ হাসিনা মানবিক রাজনীতি করেন বলেই খালেদা জিয়া জেলের বাইরে’

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না। শেখ হাসিনা মানবিক রাজনীতি করেন বলেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির নেত্রী খালেদা জিয়া এখন জেলের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ বিকালে রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৯৬ নম্বর ওয়ার্ডের অধীনে ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান প্রমুখ।

এসএম কামাল হোসেন বলেন, আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বিএনপি ব্যস্ত তাকে নিয়ে রাজনীতিতে। তারা খালেদা জিয়ার কিছু হলে কে নেতৃত্ব দেবে তা নিয়ে ভাগাভাগি আর রাজনীতি করছে। তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করেছিলেন। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। একই ধারাবাহিকতায় তার স্ত্রী খালেদা জিয়াও খুনিদের পুরস্কৃত করা, বিরোধী দলের নেতা বানিয়েছেন। তারেক রহমান হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছেন। সেজন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। কিন্তু শেখ হাসিনাকে আল্লাহ রক্ষা করেছেন।
সর্বশেষ বিএনপি নেত্রীর ছেলে কোকো যখন মারা যান, তখন মা হিসেবে আরেক মাকে শান্তনা দিতে তার বাসায় যান। কিন্তু দরজা বন্ধ করে রেখে প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। এতকিছুর পরও বঙ্গবন্ধুকন্যার মানবিক কারণে নির্বাহী ক্ষমতা বলে খালেদা জিয়াকে জেলের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘদিন বাড়িতে ছিলেন। এখন নিজেদের পছন্দের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কাজেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না।
বিএনপি যে কোনভাবে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে অভিযোগ করে কামাল হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির উদ্দেশ্য নয়। দলটির নেতাকর্মীদের কথায় ইতোমধ্যে প্রমাণিত। তারা যেকোনভাবে দেশের ভেতরে অরাজকতা করে সরকারকে অস্থিতিশীল করতে চায়। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের নামে কোন ধরনের নৈরাজ্য করলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com