শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুশান্ত তোমায় আজীবন মিস করবো : সারা

সুশান্ত তোমায় আজীবন মিস করবো : সারা

 

বিনোদন ডেস্ক :
সুশান্ত সিং রাজপুত মারা গেছেন গত বছরের জুন মাসে। নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন এ অভিনেতা। মৃত্যুর দেড় বছর পর সুশান্তকে নিয়ে স্মৃতিচারণ করে সারা একটি স্ট্যাটাস দিয়েছেন।

সারার প্রথম ছবি ছিল ‘কেদারনাথ’। ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০১৮ সালের ৭ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল।

গত মঙ্গলবার তিন বছর পূর্ণ হলো ‘কেদারনাথ’ সিনেমার। ছবির কিছু অংশ থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন সারা। পাশাপাশি সুশান্তের উদ্দেশে একটি মন খারাপের বার্তাও লিখেছেন তিনি।

সারা লিখেছেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আমি শব্দে প্রকাশ করতে পারব না, এই ছবিটি আমার কাছে কতটা স্পেশাল। আমি আজ মনসুরকে (সুশান্ত) খুব মিস করছি। তার সাপোর্ট, নিঃস্বার্থ সাহায্য, গাইডেন্স এবং উপদেশের জন্যই ছবিটি এত সহজে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুশান্ত তোমায় আজীবন মিস করব।

কেদারনাথ ছবির শুটিংয়ের সময় থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। এর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম শুরু হলে সারা-সুশান্ত প্রেমের কথা ধামাচাপা পড়ে যায়।

সুশান্তের মৃত্যুর রহস্যজট খুলতে ফের উঠে আসে সাইফকন্যার নাম। দুজনের প্রেম নিয়ে নানা গুঞ্জন চলে। কথা শোনা যায় তাদের প্রেমের ভাঙন নিয়েও। এর পর সুশান্তের মৃত্যুর তদন্তের সূত্র ধরে বলিউডের মাদকসংশ্লিষ্টতা প্রকাশ্যে আসে। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন সারা।

তিনি স্বীকার করেন, সুশান্তের সঙ্গে তার প্রেম ছিল। কেদারনাথ ছবির সেট থেকে তাদের প্রেমের শুরু। একসময় সুশান্তের সঙ্গে তিনি থাকাও শুরু করে দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে থাইল্যান্ড সফরের কথাও স্বীকার করেছেন সারা। এমনকি সুশান্তের সঙ্গে নিয়মিত পার্টিতে অংশগ্রহণ করতেন।

তবে সুশান্তের সঙ্গে প্রেমটা তার বেশি দিন টেকেনি। কারণ হিসেবে সারা জানিয়েছেন, সুশান্ত তাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। সুশান্ত খুবই চাপ সৃষ্টি করতেন। এমনকি তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইতেন। তার সঙ্গে নায়ক হিসেবে নেওয়ার জন্য নির্মাতাদের রাজি করাতে চাপ প্রয়োগ করতেন সুশান্ত।

এনসিবির জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার না করলেও সারার দাবি, সুশান্তের সঙ্গে তিনি শুধু ধূমপান করতেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com