শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন করে আশার আলো জাগছে শেয়ারবাজার বিনিয়োগকারীদের

নতুন করে আশার আলো জাগছে শেয়ারবাজার বিনিয়োগকারীদের

’ নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাপক পতনের পর শেয়ারবাজার নিয়ে নতুন করে আশা জাগছে বিনিয়োগকারীদের। কর্তৃপক্ষের বেশ কিছু পদক্ষেপে গত সপ্তাহে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ফিরেছে চার হাজার কোটি টাকার বেশি। সম্প্রতি শেয়ারবাজারে কয়েকটি ইস্যু নিয়ে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকের পর বাজার ঊর্ধ্বমুখী হতে থাকে। বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও শেয়ারবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন এমন খবরে চাঙা মেজাজে ফিরেছে বাজার। যার ফলশ্রুতিতে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বাড়ে ২৬৯ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৭৩৯ টাকা।

জানা গেছে, করোনা সংকট কাটিয়ে চলতি বছর কয়েকবার বড় ধরনের পতনের মুখে পড়ে শেয়ারবাজার। তবে আগস্টের পর বাজার তুলনামূলক উত্থান হয়েছে। নভেম্বরে এসে বাজার ফের পতনের মুখে পড়ে। পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা মতিঝিলের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপরে বন্ড ইস্যু নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করে বিএসইসি কর্তৃপক্ষ। ওই বৈঠকের কয়েকদিন পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গেও বৈঠক হয়। গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। সাক্ষাৎ শেষে তিনি জানান, পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কোন বাধার কারণে পুঁজিবাজার তার নিজস্ব গতিতে যেতে পারছে না, সে বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। এসব খবরে আশা জেগেছে বিনিয়োগকারীদের মধ্যে। গত বছরের মে মাসে করোনা পরিস্থিতিতে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে প্রধান করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের পর থেকে পুঁজিবাজারে পরিবর্তন শুরু হলেও চলতি বছরের শেষদিকে এসে বড় ধাক্কা খায়। প্রথম দিকে কেন্দ্রীয় ব্যাংকও পুঁজিবাজারে তারল্য বাড়াতে নানা পদক্ষেপ নেয়। ব্যাংকগুলোকে বিনিয়োগসীমার বাইরে গিয়ে আলাদা তহবিল গঠনের সুযোগ দেয়। এতে বাজার চাঙ্গা হয়ে প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্টের সীমা অতিক্রম করে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপে পুঁজিবাজারে তারল্য কমে যায়। ব্যাংকগুলোর বিনিয়োগ তার সীমার মধ্যে রয়েছে কি না, সে বিষয়টিতে কড়াকড়ি আরোপ করে। পাশাপাশি প্রতিদিনের লেনদেনের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে বাজারমূল্যে বিনিয়োগসীমা নির্ধারণ করে। যাতে কেনার শেয়ারের মূল্য বেড়ে গিয়ে নির্ধারিতসীমা অতিক্রম করলেই জরিমানার মুখে পড়তে হয় ব্যাংকগুলোকে। এ ছাড়া ব্যাংকগুলো বন্ডের বিনিয়োগও বিনিয়োগসীমার মধ্যেই হিসাবে ধরে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচ্যুয়াল ফান্ড পরিচালনাকারী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেও প্রতিদিনের লেনদেনের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক। এ সব ঘটনায় বাজারে অযাচিত বিক্রির চাপ তৈরি হয়।

আটকে যায় নতুন বিনিয়োগও। এই অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও হাত গুটিয়ে বসে থাকেন। ফলে শুরু হয় ধসের মতো পরিস্থিতি। এসব পরিস্থিতি থেকে উত্তরণ পেতে উদ্যোগ নেয় বিএসইসি। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। ফলে গত সপ্তাহের লেনদেনে তার ইতিবাচক প্রভাব পড়ে। বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসের লেনদেনে ডিএসইতে চার হাজার কোটি টাকার মূলধন বেড়েছে। সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৬৯১ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকা। সপ্তাহে ডিএসইতে পাঁচ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৩৯ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৪৪০ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বাড়ে ২৬৯ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৭৩৯ টাকা। সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে চারদিন সূচক বেড়েছে। পক্ষান্তরে কমেছে এক দিন। চার দিনে সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট। এক দিনে কমেছে ৯৬ পয়েন্ট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com