শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেক-ফখরুলের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

তারেক-ফখরুলের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

বারবার বিব্রতকর মন্তব্য করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে বিপদে ফেলে দিচ্ছেন।
সম্প্রতি বিতর্কিত নেতা ডাক্তার মুরাদ হাসানকে ছাত্রদলের সাবেক নেতা বলে দলের রোষানলে পড়েছেন ফখরুল। সঙ্গে বিগত ১৪ বছর ধরে দলের কোনো পরিবর্তন আনতে না পেরে উল্টো দলকে অকূলপাথারে ভাসিয়ে দিয়েছেন তিনি। তার এমন উদ্ভট আচরণে এরই মধ্যে দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। জোট ছাড়ার আভাস দিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানও। নতুন গুঞ্জন উঠেছে যে জোট ছাড়ার পরিকল্পনা করছে কল্যাণ পার্টি।

বলা হচ্ছে, তারেক-ফখরুলের সমন্বয়হীনতায় রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। এ কারণে বিএনপিকে টিকিয়ে রাখতে এগিয়ে এসেছেন দলটির সাবেক নেতা ও বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অলি আহমদ বলেন, বর্তমানে খালেদা জিয়ার পক্ষে আমাদেরকে নির্দেশনা দেওয়া সম্ভব না। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়। সুতরাং সেই দায়িত্ব নিতে আমরা প্রস্তুত।

এ সময় তিনি বিএনপির নেতাদের নিজেদের মধ্যে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, কারা কারা আসবেন, আমাদের সঙ্গে আসেন। বিএনপি সংসদে গিয়ে সরকারের ভিত শক্তিশালী করেছে বলে মহাসচিব মির্জা ফখরুলসহ নীতি নির্ধারকদের কঠোর সমালোচনাও করেন অলি।

এদিকে অলি আহমদের এমন বক্তব্যের পর বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুলকে হটিয়ে পুরো দলের দায়িত্ব নিতেই অলি এমন আভাস দিয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির একজন নীতিনির্ধারক বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিএনপি এখন আর আগের সেই অবস্থানে নেই। অলি আহমদের বক্তব্য স্পষ্ট আভাস দিচ্ছে যে, বিএনপি নতুন নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে। এছাড়া অলির মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো, বিএনপির প্রধান হতে অনেকেই স্বপ্ন দেখছেন। ভাবতেই অবাক লাগে, ২০ দলের কেউ কীভাবে তারেক রহমান ও মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারেন। যেহেতু অলি আহমেদ বলেছেন, তিনি বিএনপির দায়িত্ব নিতে চান, এ থেকেই প্রমাণিত হয় অলি আহমদ তারেক রহমান ও মির্জা ফখরুলের ওপর আস্থা রাখতে পারছেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com