শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর অনশন ধর্মঘট করতে পারেনি শিক্ষার্থীরা

রাজধানীর অনশন ধর্মঘট করতে পারেনি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়ক ও সারা দেশে সব ধরনের গণপরিবহনে অর্ধেক ভাড়াসহ ৯ দাবিতে শিক্ষার্থীদের ডাকা অনশন ধর্মঘটে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অনশন করার ঘোষণা দিয়েছিল। পূর্বঘোষিত এই কর্মসূচি পালনে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়।

শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা আবার প্রেস ক্লাবের সামনে এসে মাননববন্ধন করে। মিছিলে ‘সারা দেশে হাফ পাশ, দিতে হবে দিয়ে দাও’, ‘সড়ক হত্যার বিচার চাই’, শিক্ষার্থীরা এমন স্লোগান দিতে থাকে।

জানতে চাইলে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি বলেন, ‘আজকের পূর্ব নির্ধারিত কর্মসূচীতে পুলিশ বাধা দিয়েছে। আমরা আমাদের পরের কর্মসূচী দ্রুত ঘোষণা করবো। পাঁচ শর্ত দিয়ে শিক্ষার্থীদের যে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমরা সেটা মানি না। সারা দেশে শর্তহীনভাবে সড়ক, নৌ ও লঞ্চ রুটে অর্ধেক ভাড়া নিতে হবে।’

এর আগে গত ৭ নভেম্বর গণপরিবহনে ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হলে, অর্ধেক ভাড়ার দাবিতে গত ৮ নভেম্বর শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন দিয়ে এই আন্দোলনের শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে সড়কে আন্দোলন। এরই মধ্যে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। পরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার আন্দোলনের সঙ্গে নিরাপদ সড়কের দাবি যোগ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com