শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমরা সবাই শোভাযাত্রায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অংশ নিয়েছি : ফখরুল

আমরা সবাই শোভাযাত্রায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অংশ নিয়েছি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি করা অস্থায়ী মঞ্চে বক্তব্যের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবাই আজকের শোভাযাত্রায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অংশ নিচ্ছি। কারণ, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। বারবার আবেদন করার পরও তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা সরকার করছে না। অথচ বিজয়ের ৫০ বছরে আমাদের সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা সেটি পারছি না।’

তিনি বলেন, ‘আজকে দেশে বাক-স্বাধীনতা নেই। অথচ দেশ স্বাধীন হওয়া মানে বাক-স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে।’ আজকে দেশে কেউ কথা বলতে পারে না বলেও অভিযোগ করেন তিনি।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিএনপির কর্মসূচি শুরু হয়েছে। এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী।

রবিবার সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের দিকে শোভাযাত্রায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। এতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজকের র‌্যালিকে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার র‌্যালি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের লেখার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আজকের এই র‌্যালি দেশের মানুষের নতুন করে সংগ্রামের র‌্যালি। আজকের র‌্যালি খালেদা জিয়াকে মুক্ত করার র‌্যালি। দেশের মানুষকে মুক্ত করার র‌্যালি। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার র‌্যালি।’

শোভাযাত্রায় যুবদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে সমবেত হন। দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল ও শান্তিনগর ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হবে। বিএনপির বিজয় শোভাযাত্রা কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com