শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল

খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের স্বপ্ন ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠার। আমাদের স্বপ্ন ছিল সকল মানুষের জন্য সমান অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার। দুর্ভাগ্যক্রমে ৫০ বছর পরে সেই পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে।’

আজ সোমবার সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা করছি। কোন বিজয়? যে বিজয়ের ৫০ বছর পরে পরাজয়ের গ্লানি নিয়ে দুঃখ করতে হচ্ছে। সেই পরাজয়টা কিসের? একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আশা-আকাঙ্ক্ষা সামনে রেখে ৭১ সালে যুদ্ধ করেছিলাম।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর আহ্বানের পর দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই স্বপ্নই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে পটপরিবর্তনের পর আবার আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা আগেও বলেছি, খালেদা জিয়াকে অন্যায়-বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থই হচ্ছে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে।’

বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে দুই শিশুপুত্র নিয়ে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা গ্রেপ্তার হয়ে ক্যান্টনমেন্টের কারাগারে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বন্দি ছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তিনি এখন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com