শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘বিএনপি নিজেদের মারামারি আড়াল করতে সরকারকে দুষছে’

‘বিএনপি নিজেদের মারামারি আড়াল করতে সরকারকে দুষছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক :
ফাইল ছবি

হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের নিজেদের মধ‌্যে অভন্তরীণ কোন্দলে মারামারি ও বিশৃঙ্খলা সৃষ্টি জন‌্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব‌্যবস্থা নিতে হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।

বিএনপি নিজেদের মারামারির ঘটনা আড়াল করতে এখন সরকারকে দোষারোপ করছে বলেও মন্তব‌্য করে তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি হবিগঞ্জের সমাবেশে বিনা উসকানিতে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে দমন-পীড়ন চালিয়ে খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর আন্দোলন দমানো যাবে না।

তথ‌্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারা দেশে যে সমাবেশ করছে, সেখানে বিভিন্ন জায়গায় তারাই মারামারি করে। সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষে যে সমাবেশ হয়েছিলো সেই সমাবেশে চেয়ার বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, তাদের মারামারির ভয়ে আশপাশে সব দোকানপাঠ বন্ধ করে দিয়েছিলো ব‌্যসায়ীরা।

‘অর্থাৎ তাদের নিজেদের মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও তাদের মারামারি ঠেকাতে পুলিশকে ব‌্যবস্থা নিতে হয়েছিলো। হবিগঞ্জেও তাদের মধ‌্যে যে বিশৃঙ্খলা ও মারামারি এছাড়া অন‌্য কিছু নয়। মির্জা ফখরুর তো নিজেদের মারামারির বিষয় নিয়ে কোনো কিছুই বলছেন না।’

তিনি বলেন, বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন‌্য মির্জা ফখরুল সাহেবকে চিল্লাচিল্লি করতে হয়। এটি একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন‌্য লজ্জাজনক।

‘মির্জা ফখরুল ইসলামকে অনুরোধ জানাব, তাদের নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন‌্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করার জন‌্য।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com