শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা: রিজভী

খালেদার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতন্ত্রের মুক্তি, তার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা। খালেদা জিয়ার সুস্থ ও মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের মধ্য দিয়েই আবার সেই গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একজন নেত্রী- যিনি জীবনে কখনো হারেননি। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই নেত্রীকে আজ বিনা চিকিৎসায় হাসপাতালে ধুঁকতে হচ্ছে। এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যান, এমনই মাস্টারপ্ল্যান করে বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।
জাগপা থেকে কৃষকদলে যোগ দেওয়া নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, আমি মনে করি, আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূলধারায় সম্পৃক্ত হয়েছেন। আপনারা জানেন দেশবিরোধী শক্তি, ছলে-বলে-কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারিত্বের মধ্য দিয়ে গোটা দেশকে এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত করেছে। বিরোধীদলের নেতাকর্মীসহ পুরো জাতি ভয়ঙ্কর পরিস্থিতিতে। কথা বলতে ভয়, ডানে-বামে-পেছনে তাকাতেও ভয় হয়। মনে হয় চারদিকে অনেক লাল চক্ষু আমাদের অনুসরণ করছে।

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীম হোসেন, ইসতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু ও কামরুজ্জামান সেলিম প্রমুখ।

জাগপার যুগ্ম-সম্পাদক ইনসাল আলম আক্কাসের নেতৃত্বে কৃষকদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল ইসলাম, জাগপা নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহীন, মো. ইসহাক ও নূর মোহাম্মদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com