শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সব সময় ব্রেসলেট পরেন কেন সালমান? রহস্য জানালেন নিজেই

সব সময় ব্রেসলেট পরেন কেন সালমান? রহস্য জানালেন নিজেই

বিনোদন ডেস্ক:

 

ফিল্মের পর্দায় হোক বা টেলিভিশন শোয়ে সঞ্চালনার কাজে অথবা ঘরোয়া আড্ডায়— সালমান খানের ডান হাতে সব সময়ই দেখা যায় একটি ব্রেসলেট। একমাত্র ফিল্মের চরিত্রের প্রয়োজনে কখনও সেই ব্রেসলেটটি হাতছাড়া করতে বাধ্য হন সালমান। না হলে দিনরাত নাকি তিনি সেটি পরেই থাকেন!

ডান কবজি ছাড়িয়ে প্রায় হাত খুলে বেরিয়ে যাওয়া সালমানের ওই ব্রেসলেটি কেন তার সব সময়ের সঙ্গী? বিষয়টি খোলসা করেছেন সালমান খান নিজেই।

১৯৮৮ সালে জে কে বিহারির ফিল্ম ‘বিবি হো তো অ্যাইসি’-তে সহ-অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল সালমানের। তারপর বলিউডে ৩০ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে।
এই কয়েক দশকে সালমান খান যে স্বয়ং একটি ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছেন, তা তার বিরোধীরাও মানবেন। ফলে সালমানের ফিল্ম তো বটেই, তার ব্যক্তিজীবনও আতশকাচের তলায়।

এমনকি, তিনি কোন পার্টিতে কী পোশাকে এলেন বা হেয়ারস্টাইল বদলালেন কি না, তা নিয়ে ‘পেজ থ্রি’-র পাতা জমজমাট থাকে। তবে সাল্লু মিয়ার ডান হাতের ব্রেসলেট নিয়ে দীর্ঘ দিন বিশেষ কিছু জানা যায়নি।

কেন ব্রেসলেট পরেন সালমান? সালমানের বহু ভক্তের কাছে তা অজানা থাকলেও ‘গুরু’র দেখাদেখি তারাও ব্রেসলেট পরতে শুরু করে দিয়েছেন। তা সে তাদের ব্যক্তিত্বের সঙ্গে যতই বেমানান হোক না কেন!

আপনি কেন ব্রেসলেট পরেন সালমান? বেয়াড়া প্রশ্নটা করেছিলেন এক সাংবাদিক। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছোটবেলার কথা শুনিয়েছেন তিনি।

একটি আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালমান জানান, বাবার কাছে থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। সালমানের কথায়, “ছোটবেলা থেকেই দেখেছি, সব সময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সে সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সব কিছু নিয়ে খেলাধুলা করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।”

বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি। তার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে। সালমান বলেছেন, “ছোটবেলায় ব্রেসলেট পরতাম না। তবে বলিউডে কাজ শুরু করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।”

নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন সালমান। বিদেশি সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, “আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম ধরনের পাথর দু’টিই রয়েছে। একটা হল আকিক আর একটা ফিরোজা। এই ফিরোজাটি হল নীলকান্তমণি।

ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছেন সালমানের। তার দাবি, ‘‘সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা।” পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি। বলিউডের সুপারস্টারের কথায়, ‘‘প্রত্যেকবার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজা।”

সালমান জানিয়েছেন, বেশ কয়েকবার তার ব্রেসলেটের পাথরে চিড় ধরে গিয়েছে। তা যে অশুভ ঘটনার ইঙ্গিত, তা-ও মনে করেন সালমান। সেই সঙ্গে তার দাবি, ‘‘নেতিবাচক কোনও কিছু আমার দিকে ধেয়ে এলে এই পাথর তা আটকে দেয়। পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নেয় ফিরোজা। সে কারণেই তাতে চিড় ধরে যায়।’’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com