শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্র্যাবের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর ছবি টানালো নতুন কমিটি

ক্র্যাবের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর ছবি টানালো নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানায় ক্র্যাব নেতৃবৃন্দ। দায়িত্ব গ্রহণের পর নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভাতেই ক্র্যাব কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাব ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আবুল খায়ের, সাবেক উপদেষ্টা শেখ নজরুল ইসলাম, সিনিয়র সদস্য শহীদুল ইসলামসহ ক্র্যাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিদায়ী কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ তাদের বক্তব্যে ক্র্যাবের সকল কর্মকান্ডে নিজেদের সক্রিয় রাখাসহ যেকোনো প্রয়োজনে ক্র্যাবের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দেয়া ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নতুন কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com