যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ব মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা

বিশ্ব মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন থানার দুঃস্থ্য পরিবহন শ্রমিকদের মাঝে ০৬ জানুয়ারী ২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউ, ২য় তলা (হল রুম), ঢাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ইনসুর আলী। উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জনাব সুজিত রায় নন্দী বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ খাবারের কষ্ট পাবে না, কেউ শীতেও কষ্ট পাবে না। দুর্যোগ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। জাতিসংঘ দুর্যোগ মোকাবেলায় এখন বাংলাদেশকে অনুস্মরণ করতে বলে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ব মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সিরাজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্দ্রজালিক নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামে বিজয় লাভের পর ৭১ এর পরাজিত শত্রুরা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর নীলনক্সায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের দ্বারাকে ব্যাহত করেছিল। আল্লাহ্ র অশেষ মেহেরবানীতে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধশালী, শোষণহীন সোনার বাংলাদেশ গড়ে উঠছে। শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রাথীর পক্ষে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com